প্রদর্শক পদে ফল-প্রত্যাশীদের মাউশিতে অবস্থান

১৭ জুন ২০২৫, ০১:০১ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৬:৩০ PM
প্রদর্শক পদে চূড়ান্ত ফল-প্রত্যাশীদের মাউশিতে অবস্থান

প্রদর্শক পদে চূড়ান্ত ফল-প্রত্যাশীদের মাউশিতে অবস্থান © টিডিসি

প্রদর্শক পদে ফলাফল প্রকাশের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের নিচে আমরণ অনশন ও অবস্থান পালন করছেন চূড়ান্ত ফল-প্রত্যাশীরা৷ আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টা থেকে তারা এ অনশন ও অবস্থান নেন।

ফল-প্রত্যাশীরা জানান, প্রদর্শক গবেষণা সহকারীসহ অন্যানা পদের চূড়ান্ত ফলাফল প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশ না করা পর্যন্ত আমরণ অনশন চলবে বলে জানান তারা।

তারা আরও জানান, ২০২০ সালে মাউশির প্রদর্শক গবেষণা সহকারীসহ অন্যান্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২১ সালের সেপ্টেম্বর অক্টোবরে এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রদর্শক গবেষণা সহকারীসহ ৪টি পদ ছাড়া বাকি পদগুলোর লিখিত পরীক্ষা ও ভাইভা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এবং যোগদানের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে। প্রদর্শক গবেষণা সহকারীসহ বাকি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত বছরের ৪ জুন শুরু হয়ে ৬ জুন শেষ হয়। এখন বিজ্ঞপ্তি প্রকাশের ৪ বছর শেষ হয়ে ৫ম বছর চলছে এবং ভাইভা নেওয়ার এক বছর শেষ হয়েছে। ফল-প্রত্যাশীরা এ ব্যাপারে মাউশির তৎকালীন ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং কলেজ প্রশাসন ও উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি। তাই তারা মাউশিতে আমরণ অনশন শুরু করেন তারা।

অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের গ্রেড সংশোধনী বিষয় নিয়ে যা বলছে মন্ত্রণা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9