বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন না করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা তলব

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ PM
মাউশি

মাউশি © ফাইল ফটো

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন না করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা তলব করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)।আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৫ মার্চের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী এই তথ্য ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাউশির উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জানুয়ারির মধ্যে সব কলেজ, স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করার নির্দেশনা ছিল। নির্ধারিত এই সময়ের মধ্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করতে পারেনি, তাদের জেলাওয়ারী তথ্য আগামী ৫ মার্চের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকদের এই তথ্য সংগ্রহ ও প্রেরণের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে একটি নির্দিষ্ট ছক অনুসরণ করে তথ্য পাঠাতে বলা হয়েছে। ছকে প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নম্বর, প্রতিষ্ঠান প্রধানের নাম ও মোবাইল নম্বর এবং মন্তব্য উল্লেখ করতে হবে।

উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর জারি করা নির্দেশনা অনুযায়ী চলতি বছরের জানুয়ারির মধ্যেই বার্ষিক ক্রীড়া উৎসব শেষ করার কথা ছিল। তবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করতে না পারায় এবার কঠোর অবস্থান নিয়েছে মাউশি।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬