৩২ শিক্ষকের এমপিও বাতিল, কারণ খতিয়ে দেখার নির্দেশ

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২৬ PM

© ফাইল ফটো

তিন জেলার ৩২ শিক্ষককে এমপিও তালিকা থেকে বাদ দেয়ার কারণ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার এসব শিক্ষকদের এমপিও থেকে বাতিলের আগে কারণ দর্শানোর নোটিশ ও দেয়নি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

জানা গেছে, বিনা নোটিশে এমপিও থেকে বাদ পড়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করেছেন ৩২ শিক্ষক। আভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা আসায় বিষয়টি পুনরায় খতিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মাউশির কর্মকর্তারা জানান, কারণ দর্শানোর নোটিশ ছাড়াই ৩২ শিক্ষকের নাম এমপিও থেকে বাতিলের বিষয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরজি বোচাপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. খোরশেদ আলম প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেন। আবেদনে ৩২ শিক্ষককে পুনরায় এমপিওভুক্ত করে তাদের বেতন ছাড়ের অনুরোধ জানান।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩২ শিক্ষকের এমপিও বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসা আবেদনটি গত ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। এ প্রেক্ষিতে বুধবার ওই শিক্ষকদের পুনরায় এমপিওভুক্ত করার বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কাছে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন চাওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে মতামতসহ প্রতিবেদন দিতে শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে বলা হয়েছে।

ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬
জুটি ভাঙল অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
যুবককে কুপিয়ে হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে আগুন
  • ১৪ আগস্ট ২০২৬
ইজারাদারের কর্মীকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি, বললেন ‘সরি’
  • ১৪ আগস্ট ২০২৬
‘মেইডেন ফিফটির’ দেখা পেলেন তানজিদ হাসান তামিম
  • ১৪ আগস্ট ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৪ আগস্ট ২০২৬