বৃহস্পতিবার শিক্ষা ভবনে যাচ্ছেন শিক্ষামন্ত্রী-উপমন্ত্রী

১২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪১ AM
শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী

শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী © সংগৃহীত

মন্ত্রী হওয়ার পর এই প্রথম শিক্ষা ভবনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। আগামী বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় তাঁরা শিক্ষা ভবনে যাবেন। এসময় দুই মন্ত্রী শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।

দায়িত্ব গ্রহণের পর গত ১৬ জানুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন শিক্ষার বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা পরিদর্শনে যাবেন তাঁরা । ওই ঘোষণার অংশ হিসেবে বৃহস্পতিবার শিক্ষা ভবন পরিদর্শন করবেন দুই মন্ত্রী।

সূত্র জানায়, শিক্ষা ভবনে গিয়ে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন। অধিদপ্তরের কার্যক্রম গতিশীল এবং সেবার মান বৃদ্ধির বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেবেন।

ট্যাগ: মাউশি
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬
নিজেদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিল রোমান…
  • ১৪ আগস্ট ২০২৬
রক্তে শর্করা নামলেই বিপদ! ডায়াবেটিকদের সঙ্গে কেন জরুরি খাবা…
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনে…
  • ১৪ আগস্ট ২০২৬
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬