মাউশি মহাপরিচালকের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

০৩ নভেম্বর ২০১৮, ০৪:১৯ PM
শিক্ষামন্ত্রী  এবং মাউশির মহাপরিচালক

শিক্ষামন্ত্রী এবং মাউশির মহাপরিচালক

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ শনিবার এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, মরহুম মাহাবুবুর রহমান একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তাঁর অভাব সহজে পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে শিক্ষা পরিবারের সবাই গভীরভাবে শোকাহত। শিক্ষামন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, মাহাবুবুর রহমান ফুসফুস রোগে আক্রান্ত হয়ে গত ২৪ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে ‘ইসিএমও’ সাপোর্টসহ লাইফ সাপোর্টে ছিলেন তিনি। শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ট্যাগ: মাউশি
অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬