শিক্ষার্থীদের নিরাপত্তায় বন্ধ থাকছে কোচিং সেন্টার

২৯ জুলাই ২০২৪, ০৫:০৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:১৩ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ © সংগৃহীত

দেশে কোটা সংস্কার আন্দোলন ও এর পরে ছড়িয়ে পড়া সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত ২৫ জুলাই প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান অবস্থায় সারা দেশে কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১০ জুন নির্দেশনা জারি করে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। 

এর আগে আন্দোলনের কারণে ১৬ জুলাই থেকে কয়েক দফা পিছিয়ে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
  • ১৩ আগস্ট ২০২৬
নানা আয়োজনে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
  • ১৩ আগস্ট ২০২৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ
  • ১৩ আগস্ট ২০২৬
‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শীর্ষক প্রচারণা কল্পনাপ্রসূত
  • ১৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত, ৩ নম্বর সতর্ক সংকেত
  • ১৩ আগস্ট ২০২৬
এসএসসিতে ইংরেজিতে দুবার ফেল, বকাঝকার পর সকালে মিলল শিক্ষার্…
  • ১৩ আগস্ট ২০২৬