বেসরকারি শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন নিয়ে সুখবর

২৯ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই শিক্ষকরা বেতনের টাকা পাবেন বলে আশা করা যাচ্ছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়।

মাউশির একটি সূত্র জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) বেতনের প্রস্তাব পাঠানো হলেও এটি অনুমোদন হবে আগামী সপ্তাহে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন শেষে তা এজি অফিসে যাবে। এরপর শিক্ষকরা জানুয়ারি মাসের বেতন-ভাতা পাবেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকরা আগামী সপ্তাহের শেষ দিন বেতন পেতে পারেন। তবে আগামী সপ্তাহে বেতন পাওয়ার সম্ভাবনা কম। নির্বাচনের ছুটি শুরুর পূর্বেই তারা জানুয়ারি মাসের বেতন-ভাতা পাবেন।’

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬