স্কুলে স্কুলে শিক্ষার্থীদের কোচিংয়ে বাধ্য করলে প্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন

০৪ মার্চ ২০২৪, ০৭:০০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
মাউশি লোগো

মাউশি লোগো © সংগৃহীত

নতুন কারিকুলামে  মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ক্লাসের নামে শিক্ষার্থীদের কোচিং করানো বা কোচিংয়ে বাধ্য করানো হলে প্রতিষ্ঠানপ্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (৪ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়ন সংক্রান্ত এক নির্দেশনায় একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক স্তরের কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ক্লাসের নামে শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছে বা কোচিংয়ে বাধ্য করানো হচ্ছে। এছাড়া কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলাম বিস্তরণ ও মূল্যায়নের সুনির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করে সাপ্তাহিক বা মাসিক মূল্যায়নের নামে গতানুগতিক প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে নতুন কারিকুলাম বাস্তবায়ন বিঘ্নিত হচ্ছে।

উল্লিখিত কার্যকলাপ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত রাখা এবং নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নের ক্ষেত্রে ইতোপূর্বে জারিকৃত নির্দেশনাসমূহে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে প্রতিষ্ঠানের নির্ধারিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এতে আরো বলা হয়, বর্ণিত নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে।

রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থী…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬
খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
দ্বিতীয়দিনে ৫ বিভাগের ৫৪৫ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই …
  • ১৮ এপ্রিল ২০২৬