মাউশি ডিজির অতিরিক্ত দায়িত্বে প্রফেসর সোহেল

১৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ PM
প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল

প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। বর্তমানে তিনি শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) পদে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত এ অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক পদে কর্মরত প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে ট্রেজারী ও সাবসিডিয়ারী আইনের ভলিউম-১, বিধি ৬৬ মোতাবেক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা দেওয়া হলো।

এর আগে গত ১৩ এপ্রিল ডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করা প্রফেসর বি এম আব্দুল হান্নানকে ওএসডি করা হয়। তিনি মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মাউশির সাবেক ডিজি অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করলে বি এম আব্দুল হান্নানকে অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬