এমপিও: যে ৩৩ শিক্ষককে বোর্ড সভায় হাজির হওয়ার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

১৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০২:২১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

সারা দেশের বিভিন্ন এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৩ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্তি, বকেয়া পরিশোধ, এমপিও বন্ধ বা ছাড়করণ সংক্রান্ত শুনানিতে অংশ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ২০ এপ্রিল সকাল ১০টায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে এ শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এই সভাটি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৩নম্বর ভবনের ৬ তলার সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

চিঠিতে আরো জানানো হয়, সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক-প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারীর এমপিওভুক্তি, বকেয়া, এমপিও বন্ধকরণ, ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তাঁদের নিয়োগসহ যাবতীয় তথ্য যাচাই করার জন্য শুনানি গ্রহণ করা হবে।

এই শুনানিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে (বক্তব্যের সমর্থনে অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আবেদন এবং সূচিপত্রসহ সব কাগজসহ) অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হলো।

ট্যাগ: মাউশি
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬