সাড়ে ৯ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন

১৮ জানুয়ারি ২০২৪, ০৭:২২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া আরও সাড়ে ৯ হাজারের বেশি শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগরিই এ শিক্ষকরা বেতন-ভাতার সরকারি অংশ ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন।

বুধবার (১৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সভাপতিত্ব করেন।

জানা গেছে, স্কুলের ৮ হাজার ১৬৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে মধ্যে ময়মনসিংহের ১ হাজার ৪৬০, ঢাকার ১ হাজার ৩৪৩, রাজশাহীর ১ হাজার ২৯১, রংপুরের ১ হাজার ২, খুলনার ৯৪৫, চট্টগ্রামের ৫৮৭, কুমিল্লার ৬০৯, সিলেটের ৫৪২ এবং বরিশাল অঞ্চলের ৩৮৪ জন রয়েছেন।

এছাড়া কলেজের ১ হাজার ৪৮৭ জন শিক্ষক- কর্মচারীর মধ্যে রাজশাহীর ২৭৮, রংপুরের ২২৫ খুলনার ২০০, ঢাকার ১৭১, ময়মনসিংহের ১৬০, চট্টগ্রামের ১৩২, কুমিল্লার ১৩০, বরিশাল অঞ্চলের ৮৬ এবং সিলেটের ১০৫ জন রয়েছেন।

ট্যাগ: মাউশি
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬