যেসব কলেজ সরকারি হয়েছে

১২ আগস্ট ২০১৮, ০৬:৫৭ PM
লোগো

লোগো

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নতুন করে দেশের ২৭১টি কলেজকে সরকারি করা হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

এ নিয়ে এখন দেশে সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা ৫৯৮টি। এতদিন শিক্ষক প্রশিক্ষণ কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসাসহ সরকারি কলেজের সংখ্যা ছিল ৩২৭টি।  

ঢাকা জেলায় সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে সাভার কলেজ, কেরানীগঞ্জে ইস্পাহানী ডিগ্রি কলেজ, দোহারে পদ্মা কলেজ, নবাবগঞ্জে দোহার-নবাবগঞ্জ কলেজ। মানিকগঞ্জের সিঙ্গাইর ডিগ্রি কলেজ, শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ, হরিরামপুরে বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যারয়, দৌলতপুরে মতিলাল ডিগ্রি কলেজ।

নারায়ণগঞ্জে বন্দর থানায় কদম রসুল কলেজ, সোনারগাঁও ডিগ্রি কলেজ, রূপগঞ্জে মুড়াপাড়া কলেজ। মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ, টঙ্গীবাড়ীতে বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ।

গাজীপুরে কাপাসিয়ায় শহীদ তাজউদ্দিন আহমদ ডিগ্রি কলেজ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ, কালীগঞ্জ শ্রমিক কলেজ। নরসিংদীতে বেলাবো উপজেলায় হোসেন আলী ডিগ্রি কলেজ, রায়পুরা কলেজ, মনোহরদী ডিগ্রি কলেজ, পলাশ ডিগ্রি কলেজ।

রাজবাড়ীতে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ, কালুখালী কলেজ। শরীয়তপুরে ভেদরগঞ্জে এম এ রেজা ডিগ্রি কলেজ, গোসাইরহাটে শামসুর রহমান ডিগ্রি কলেজ, ডামুড্যায় পূর্ব মাদারীপুর কলেজ, জাজিরায় বি কে নগর বঙ্গবন্ধু কলেজ।

ময়মনসিংহে ভালুকা ডিগ্রি কলেজ, ধোবাউড়া আদর্শ কলেজ, ত্রিশালে নজরুল কলেজ, হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, ফুলপুর ডিগ্রি কলেজ, তারাকান্দায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, নান্দাইলে শহীদ স্মৃতি আদর্শ কলেজ, ফুলবাড়িয়ায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়।

কিশোরগঞ্জে করিমগঞ্জ মহাবিদ্যালয়, তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ, বাজিতপুর কলেজ, হোসেনপুর ডিগ্রি কলেজ, অষ্টগ্রামে রোটারি ডিগ্রি কলেজ, কটিয়াদী কলেজ, কুলিয়ারচর ডিগ্রি কলেজ, নিকলীতে মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ, পাকুন্দিয়া কলেজ, মিঠামইনে মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ।

নেত্রকোনায় বারহাট্টা কলেজ, খালিয়াজুড়িতে কৃষ্ণপুর হাজী আলী আকবর বিশ্ববিদ্যালয় কলেজ, কলমাকান্দা ডিগ্রি কলেজ, কেন্দুয়া ডিগ্রি কলেজ, পূর্বধলা ডিগ্রি কলেজ।

টাঙ্গাইলে কালিহাতিতে শামছুল হক মহাবিদ্যালয়, দেলদুয়ারে সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজ, বাসাইলে জোবেদা রুবেয়া মহিলা কলেজ, গোপালপুর কলেজ, ঘাটাইলে জি বি জি কলেজ, মির্জাপুর কলেজ, মধুপুর কলেজ, ধনবাড়ী কলেজ।

জামালপুরে দেওয়ানগঞ্জে এ কে মেমোরিয়াল ডিগ্রি কলেজ, সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু কলেজ, ইসলামপুর কলেজ। শেরপুরে নকলায় হাজি আল মামুন কলেজ, নলিতাবাড়ীতে নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়, ঝিনাইগাতীতে আদর্শ মহাবিদ্যালয়।

চট্টগ্রাম জেলায় সরকারি হয়েছে লোহাগাড়া উপজেলায় চুনতি মহিলা (ডিগ্রি) কলেজ, সীতাকুণ্ড মহিলা কলেজ, আনোয়ারা কলেজ, হাটহাজারী কলেজ, বায়েজিদ থানায় আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ, ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ, বাঁশখালীতে আলাওল ডিগ্রি কলেজ, মিরসরাইয়ে নিজামপুর কলেজ, রাঙ্গুনিয়া কলেজ। কক্সবাজারে কুতুবদিয়া কলেজ, চকরিয়া কলেজ, টেকনাফ ডিগ্রি কলেজ, রামু ডিগ্রি কলেজ, মহেশখালীতে বঙ্গবন্ধু মহিলা কলেজ।

রাঙ্গামাটিতে বাঘাইছড়ি কাচালং ডিগ্রি কলেজ, নানিয়ারচর কলেজ, কাপ্তাইয়ে কর্ণফুলি (ডিগ্রি) কলেজ, কাউখালী ডিগ্রি কলেজ। খাগড়াছড়িতে দীঘিনালা ডিগ্রি কলেজ, পানছড়ি ডিগ্রি কলেজ, মহালছড়ি কলেজ, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ, মানিকছড়ি গিরি শৈত্রী ডিগ্রি কলেজ, গুইমারা কলেজ। বান্দরবানে লামায় মাতামুহিুরী কলেজ, নাইখ্যংছড়িতে হাজি এম এ কালাম ডিগ্রি কলেজ, রুমা সাঙ্গু কলেজ। নোয়াখালীতে সোনাইমুড়ি কলেজ, লক্ষ্মীপুরে কমলনগরে হাজিরহাট উপকূল কলেজ আর ফেনীতে দাগনভুইয়ার ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ।

কুমিল্লায় ব্রাহ্মণপাড়ার বঙ্গবন্ধু কলেজ, বুড়িচংয়ের কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজ, মেঘনার মানিকারচর বঙ্গবন্ধু কলেজ, মনোহরগঞ্জের নীলকান্ত ডিগ্রি কলেজ, চান্দিনার দোল্লাই নোয়াবপুর কলেজ, মুরাদনগরের শ্রীকাইল কলেজ, লাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রি কলেজ, সদর দক্ষিণের লালমাই কলেজ, হোমনা ডিগ্রি কলেজ ও তিতাসের মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজ।

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ার শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ, নাসিরনগর (ডিগ্রি) মহাবিদ্যালয়, বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ, সরাইল ডিগ্রি কলেজ, আশুগঞ্জের ফিরোজ মিয়া কলেজ ও কসবার আদর্শ মহাবিদ্যালয়। চাঁদপুরে কচুয়ার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, মতলব উত্তরের ছেংখারচর ডিগ্রি কলেজ, মতলব দক্ষিণের মতলব ডিগ্রি কলেজ, হাইমচর মহাবিদ্যালয়।হাজীগঞ্জ মডেল কলেজ ও শাহরাস্তির করফুলেন্নেছা মহিলা কলেজ।

সিলেট জেলায় সরকারি হয়েছে গোয়াইনঘাটের গোয়াইনঘাট ডিগ্রি কলেজ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, কানাইঘাট ডিগ্রি কলেজ, বিশ্বনাথ কলেজ, দক্ষিণ সুরমা কলেজ, জৈন্তাপুরের ইমরান আহমদ মহিলা কলেজ, ওসমানিনগরে গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, সিলেট সদরে মদনমোহন কলেজ।

হবিগঞ্জে আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজ, মাধবপুরে শাহজালাল কলেজ, বানিয়াচংয়ে জনাব আলী ডিগ্রি কলেজ, নবীগঞ্জ কলেজ, বাহুবলে আলিম সোবহান চৌধুরী কলেজ। মৌলভীবাজারে বড়লেখা ডিগ্রি কলেজ, কুলাউড়া ডিগ্রি কলেজ, রাজনগর ডিগ্রি কলেজ, কমলগঞ্জ গণমহাবিদ্যালয়, জুড়িতে তৈয়বুন্নে খানম একাডেমি ডিগ্রি কলেজ।

সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরের দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ, ছাতক ডিগ্রি কলেজ, দিরাই ডিগ্রি কলেজ, ধর্মপাশা ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার ডিগ্রি কলেজ, জগন্নাথপুরে জগন্নাথ ডিগ্রি কলেজ, শাল্লা ডিগ্রি কলেজ, জামালগঞ্জ ডিগ্রি কলেজ।

রাজশাহীতে মোহনপুর ডিগ্রি কলেজ, বাঘায় শাহদৌলা ডিগ্রি কলেজ, তানোরে আবদুল করিম সরকার কলেজ, গোদাগাড়ী কলেজ, পবায় নওহাটা ডিগ্রি কলেজ, বাগমারায় ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, দুর্গাপুরে দাওকান্দি ডিগ্রি কলেজ। চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে রহনপুর ইউসুফ আলী কলেজ, ভোলাহাট মহিলা কলেজ।

নাটোরে নলডাংগায় শহীদ নজমুল হক ডিগ্রি কলেজ, বাগাতিপাড়া ডিগ্রি কলেজ, বড়াইগ্রাম অনার্স কলেজ। পাবনায় সাঁথিয়া ডিগ্রি কলেজ, চাটমোহর ডিগ্রি কলেজ, বেড়া কলেজ, ভাঙ্গুরায় হাজী জামাল উদ্দিন কলেজ, আটঘরিয়া মহাবিদ্যালয়, ফরিদপুরে মোহাম্মদ ইয়াছিন ডিগ্রি কলেজ, সুজানগরে ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজ।

সিরাজগঞ্জের কামারখন্দে হাজী কোরাপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, বেলকুচি কলেজ, রায়গঞ্জের বেগম নুরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজ। নওগাঁয় ধামুইরহাট এম এম ডিগ্রি কলেজ, পোরশা ডিগ্রি কলেজ, মান্দা মমিন শাহানা ডিগ্রি কলেজ, নিয়ামতপুর কলেজ, আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ, রানীনগরে শের-এ-বাংলা (ডিগ্রি) মহাবিদ্যালয়।

বগুড়া জেলায় সরকারি হয়েছে কাহালু ডিগ্রি কলেজ, শিবগঞ্জ এম. এইচ মহাবিদ্যালয়, শেরপুর কলেজ, ধুনট ডিগ্রি কলেজ, সারিয়াকান্দি আব্দুল মান্নান মহিলা কলেজ, নন্দীগ্রাম মহিলা ডিগ্রি কলেজ। জয়পুরহাটে ক্ষেতলালের ছাঈদ আলতাফুন্নেছা কলেজ।

রংপুরে পীরগঞ্জের শাহ আব্দুর রউফ কলেজ, গংগাচড়া ডিগ্রি কলেজ, পীরগাছা কলেজ, তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কলেজ, বদরগঞ্জ ডিগ্রি কলেজ, কাউনিয়ার হারাগাছ ডিগ্রি মহাবিদ্যালয় এবং মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়। নীলফামারীর সৈয়দপুর কলেজ, জলডাকা ডিগ্রি মহাবিদ্যালয়, কিশোরগঞ্জের কিশোরীগঞ্জ ডিগ্রি কলেজ ও ডিমলা মহিলা মহাবিদ্যালয়।

গাইবান্ধায় সাদুল্লাপুর ডিগ্রি কলেজ, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজ, ফুলছড়ি ডিগ্রি কলেজ এবং সাঘাটায় বোনারপাড়া ডিগ্রি কলেজ। কুড়িগ্রামে রাজীবপুর ডিগ্রি কলেজ, চিলমারী ডিগ্রি কলেজ, নাগেশ্বরী কলেজ, ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজ, রৌমারী ডিগ্রি কলেজ, ফুলবাড়ীতে সাইফুর রহমান মহাবিদ্যালয়, রাজারহাটে মীর ইসমাইল হোসেন কলেজ।

দিনাজপুরে বিরামপুর কলেজ, নবাবগঞ্জে আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ, বীরগঞ্জ ডিগ্রি কলেজ, বোচাগঞ্জে সেতাবগঞ্জ ডিগ্রি কলেজ, পার্বতীপুর ডিগ্রি কলেজ, হাকিমপুর ডিগ্রি কলেজ, ঘোড়াঘাট ডিগ্রি কলেজ, চিরিরবন্দর ডিগ্রি কলেজ, বিরল ডিগ্রি কলেজ।

লালমনিরহাটে হাতীবান্ধায় আলিমুদ্দিন ডিগ্রি কলেজ, আদিতমারী ডিগ্রি কলেজ, কালীগঞ্জে করিম উদ্দিন পাবলিক কলেজ। ঠাকুরগাঁওয়ে হরিপুরে মোসলেহ উদ্দিন মহাবিদ্যালয়। পঞ্চগড়ে বোদার পাথরাজ মহাবিদ্যালয়, তেতুলিয়া ডিগ্রি কলেজ, আটোয়ারীতে বঙ্গবন্ধু ডাংগীরহাট আদর্শ মহাবিদ্যালয়, দেবীগঞ্জ ডিগ্রি কলেজ।

খুলনায় ডুমুরিয়ায় শাহপুর মধুগ্রাম কলেজ, ফুলতলা মহিলা কলেজ, পাইকগাছা কলেজ, তেরখাদায় নর্থ খুলনা কলেজ, বটিয়াখাটা (ডিগ্রি) মহাবিদ্যালয়। বাগেরহাটে ফকিরহাট ফজিলাতুননেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়, রামপাল ডিগ্রি কলেজ, চিতলমারীতে বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ, মোড়েলগঞ্জে সিরাজউদ্দীন মেমোরিয়াল কলেজ, শরণখোলা ডিগ্রি কলেজ, মোল্লাহাটে জাতির জনক বঙ্গবন্ধু মহিলা মহাবিদ্যালয়।

যশোরের অভয়নগরে নওয়াপাড়া মহাবিদ্যালয়, চৌগাছা ডিগ্রি কলেজ, ঝিকরগাছায় শহীদ মশিয়ুর রহমান ডিগ্রি কলেজ, কেশবপুর ডিগ্রি কলেজ, মনিরামপুর ডিগ্রি কলেজ। ঝিনাইদহের কালীগঞ্জে মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ সরকারিকরণ হয়েছে। কুষ্টিয়ার খোকসা কলেজ ও কুমারখালী কলেজ এ দুটি কলেজ সরকারি হয়েছে।

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ও জীবন নগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, সাতক্ষীরায় দেবহাটায় খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ ও কালীগঞ্জে কালীগঞ্জ কলেজ।মাগুরার মুহাম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জানান কলেজ, শালিখায় বিহারীলাল শিকদার মহাবিদ্যালয়, শ্রীপুরে শ্রীপুর ডিগ্রি কলেজ। নড়াইলের কালিয়ায় শহীদ আবদুস সালাম ডিগ্রি কলেজ সরকারিকরণ হয়েছে।

বরিশালে আগৈলঝাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, হিজলা ডিগ্রি কলেজ, মেহেন্দিগঞ্জে পাতারহাট আরসি কলেজ, মুলাদী কলেজ, উজিরপুরে শেরে বাংলা ডিগ্রি কলেজ, বাবুগঞ্জে আবুল কালাম ডিগ্রি কলেজ। ভোলার তজুমদ্দিন ডিগ্রি কলেজ, দৌলতখান আবু আবদুল্লাহ কলেজ, বোরহান উদ্দিনে আব্দুল জববার কলেজ, মনপুরা ডিগ্রি কলেজ।

ঝালকাঠিতে কাঠালিয়ায় তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজ, নলছিটি ডিগ্রি কলেজ, ডিগ্রি কলেজ। পিরোজপুরে কাউখালী মহাবিদ্যালয়, নাজিরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়।

এদিকে পটুয়াখালী জেলায় সরকারি হয়েছে দশমিনায় আব্দুর রশিদ তারুকদার ডিগ্রি কলেজ, গলাচিপা ডিগ্রি কলেজ, মির্জাগঞ্জে সুবিদখালী ডিগ্রি কলেজ, রাঙ্গাবালি কলেজ, কলাপাড়ায় মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ। এবং বরগুনায় সরকারিকরণ হয়েছে তালতলী ডিগ্রি কলেজ, পাথরঘাটায় হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজ, বামনা ডিগ্রি কলেজ।

শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, দুদিন পর ডোবায় মিলল লাশ
  • ১১ মে ২০২৬
শিক্ষক মা বিদ্যালয় থেকে বাড়ি ফিরে দেখেন এইচএসসি পড়ুয়া ছেলে …
  • ১১ মে ২০২৬
ডকইয়ার্ডের নৌযানে বিদ্যুৎস্পৃষ্টে রঙমিস্ত্রির মৃত্যু
  • ১১ মে ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ট্রান্সক্রিপ্ট প্রদান বন্ধ, ভোগান্তিত…
  • ১১ মে ২০২৬
ঢাবিতে দেড় শতাধিক মন্ত্রী-আইন প্রণেতা, ভিসি-শিক্ষাবিদ, গবেষ…
  • ১১ মে ২০২৬
কুকুরের ধাওয়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9