শিক্ষকদের বদলি নিয়ে সভা কবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি

২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ PM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৪ PM
শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি

শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে আবারও সভা করবে শিক্ষা মন্ত্রণালয়। এ সভাটি চলতি সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। সভায় সফটওয়্যার সংক্রান্ত বিষয় এবং শিক্ষকদের দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা করা হতে পারে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে এক মাসেরও বেশি অতিবাহিত হয়েছে। ফল প্রকাশ না হওয়ায় শিক্ষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ইতোমধ্যে শিক্ষকদের বিভিন্ন সংগঠন আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় দ্রুত বদলির ফল প্রকাশের মন্ত্রণালয়ের সভা হওয়ার বিষয়টি জরুরি।

সূত্রের তথ্য বলছে, শিক্ষকদের আন্দোলনের ঘোষণার বিষয়টি ইতোমধ্যে শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অবহিত। কীভাবে দ্রুত বদলির ফল প্রকাশ করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে বদলির ফল প্রকাশের পূর্বে আরও কয়েকটি সভা করতে হবে। এজন্য চলতি সপ্তাহেই একটি সভা করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলির ফল প্রকাশ ইস্যুতে চলতি সপ্তাহে সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সভার তারিখ নির্ধারিত হবে মন্ত্রণালয়ের মাধ্যমে।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলির ফল প্রকাশের বিষয়টি ইতিবাচক ভাবে দেখা হচ্ছে। তবে বেশ কিছু বিষয় অমীমাংসিত অবস্থায় রয়েছে। বিষয়গুলো সমাধানে শিগগিরই সভা করা হবে।’

এদিকে বেসরকারি শিক্ষকদের বদলির ফল প্রকাশে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, ‘বদলির ফয়সালা রাজপথেই হবে’।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের বক্তব্যের প্রেক্ষিতে বলতে চাই—সবাই প্রস্তুতি নিন! বদলির ফয়সালা রাজপথেই হবে, ইনশা-আল্লাহ।’

এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950