পদোন্নতি পেলেন স্কুল-কলেজের ২৯৩ কর্মচারী

২১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিস, বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি স্কুল-কলেজে কর্মরত ২৯৩ জন কর্মচারী পদোন্নতি পেয়েছেন। তাদের পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 

বুধবার তাদের পদোন্নতির আলাদা আদেশ প্রকাশ করেছে অধিদপ্তর। এতে স্বাক্ষর করেছেন মাউশির সহকারী পরিচালক রূপক রায়।

পদোন্নতির বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেড ১৯ ও গ্রেড ২০ ভুক্ত পদের ১৫৬ জন কর্মচারীকে অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক, অফিস সহকারী-কাম ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী-কাম-হিসাব সহকারী ও অফিস সহকারী-কাম-হিসাব সহকারী, অফিস সহকারী-কাম-ডাটা এন্ট্রি অপারেটর পদে গ্রেড-১৬ পদে পদোন্নতি দেয়া হয়েছে। আর গ্রেড ১৯ ও গ্রেড ২০ ভুক্ত পদের ১৩৭ জন কর্মচারীকে হিসাব সহকারী, স্টোর কিপার, ক্যাশিয়ার, স্টোর কিপার কাম ক্যাশিয়ার, ভান্ডার রক্ষক, ক্যাশিয়ার কাম স্টোর কিপার পদে পদোন্নতি পেয়েছেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬