বন্যা দূর্গত শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাউশি

১৯ আগস্ট ২০২৩, ০৬:৩৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এক বিজ্ঞপ্তিতে পার্বত্য জেলাসহ ওই অঞ্চলের এসব তথ্য পাঠানোর অনুরোধ জানিয়েছে অধিদফতর।

চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে বন্যা পরিস্থিতি তৈরি হয়। ফলে বন্যা দূর্গত এসব অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ তিনদিন বন্ধ রাখা হয়। এছাড়া বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ঢালাই অবস্থাতেই ধসে পড়লো জাবির নির্মাণাধীন মসজিদের ছাদ

বুধবার (১৬ আগস্ট) মাউশি’র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর সহকারী পরিচালক লাইলুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাউশি’র আওতাধীন জেলা/উপজেলার কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত থাকলে তার তথ্য এবং শিক্ষার্থীর তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। 

সংযুক্ত ছক অনুযায়ী  এসব তথ্য মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর ই-মেইলে [email protected] আগামী ২২ আগস্টের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি, আবেদন ২৬ আগস্ট পর্যন…
  • ১৩ আগস্ট ২০২৬
চার উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ফল স্থগিত
  • ১৩ আগস্ট ২০২৬
১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী
  • ১৩ আগস্ট ২০২৬
আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬