৯৫ শিক্ষক-কর্মচারীকে মাউশির শোকজ

০৭ এপ্রিল ২০২৩, ০৭:০৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
মাধ্যমিক ‍ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ‍ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৫ জন শিক্ষক-কর্মচারীকে শোকজ করা হয়েছে। অননুমতি না নিয়ে স্কুলে অনুপস্থিত থাকায় তাদের শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ শিক্ষক-কর্মচারীকে শোকজ নোটিশ পাঠিয়েছে অধিদপ্তর। নোটিশে স্বাক্ষর করেছেন মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী।

শোকজ নোটিশে বলা হয়েছে, ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন গিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তারা ৯৫ জন শিক্ষক-কর্মচারীকে অনুপস্থিত পেয়েছেন। অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে পাঠানো প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

শোকজ নোটিশ পাওয়া শিক্ষকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

নোটিশে আরও বলা হয়, প্রতিবেদনে উল্লেখিত ৯৫ শিক্ষককে পাঁচ কর্মদিবসের মধ্যে অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকার সুস্পষ্ট কারণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সশরীরে উপস্থিত হয়ে জানাতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬