কুমিল্লায় সপ্তাহব্যাপী চারুকলা প্রদর্শনী

২৩ মার্চ ২০২২, ১০:৩০ AM
কুমিল্লা শিল্পকলা একাডেমিতে চিত্রকর্ম দেখছেন দর্শনার্থীরা।

কুমিল্লা শিল্পকলা একাডেমিতে চিত্রকর্ম দেখছেন দর্শনার্থীরা। © সংগৃহীত

সুপরিসর চার দেয়ালে ঝুলছে বৈচিত্র্যময় বিষয়ের নানা ছবি। জলরং থেকে শুরু করে তেলরং কিংবা মিশ্র মাধ্যমসহ নানা করণকৌশলের আশ্রয়ে সৃজিত হয়েছে চিত্রকর্মগুলো। এর মাঝে আবার বিশেষভাবে নজর কেড়ে নেয়, পেন্সিল স্কেচ, মোমের রং এচিং বা ড্রাই পয়েন্টে আঁকা ছাপচিত্রগুলো।

শুক্রবার (১৮মার্চ) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এ চারুকলা প্রদর্শনীর আয়োজন করা হয়। যা চলবে আগামী শুক্রবার (২৫ র্মাচ) পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

আরও পড়ুন: সমন্বয়হীনতা, তারিখ ও কেন্দ্র জটিলতায় আটকে প্রাথমিক নিয়োগ পরীক্ষা

নারীদের বৈষম্য,নারী অধিকার,গ্রামীণ সমাজচিত্র ছবিগুলোর সঙ্গে পৃথক সৌন্দর্য নিয়ে উপস্থাপিত হয়েছে সিরামিক, সিমেন্ট,পাথর বা কাঠ খোদাইকৃত ভাস্কর্যগুলো। এখানেই শেষ নয়, এই শিল্পযজ্ঞে ঠাঁই করে নিয়েছে কুমিল্লার স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে জেলার  বিখ্যাত ব্যক্তিদের ছবিও।

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমি এবং পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদের যৌথ আয়োজনে চারুকলা প্রদর্শনীতে ৭১ জন নবীন-প্রবীণ শিল্পীদের দুই শতাধিক চিত্রকর্ম প্রদর্শন করা হয়েছে।

চিত্রশিল্পী মুজিবুর রহমান রিপন বলেন, আমরা নবীনদের নিয়ে বুদ্ধিদীপ্ত ও প্রযুক্তির উৎকর্ষতার পরিপূর্ণ ব্যবহার করছে।ভাবনার জগতেও প্রবীণদের মতোই সমানতালে কাজ করছে নবীণরাও। নবীণদের উৎসহ করতে  চারুকলা প্রদর্শনীর করছি প্রতিবছর। জেলা একটি আর্ট গ্যালারি থাকলে কুমিল্লায় চিত্রশিল্পীদের বিকাশ ঘটতো । 

আরও পড়ুন: দাবি আদায়ে লাগাতার অবস্থানে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা

চিত্রশিল্পী সায়মা ইসলাম বলেন,আমি এবছর প্রথম চারটি চিত্র প্রদর্শনী করেছি। দশনার্থীরা প্রতিদিন আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন। খুবই ভালো লাগছে চারুকলা প্রদর্শনীতে অংশগ্রহন করতে পেরে।আমার শিল্পকর্মগুলো গ্রামীণ সমাজের নারীদের বৈষম্যর চিত্র তুলে ধরা চেষ্টা করেছি।

জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ জানান, শিল্পকর্মের মাধ্যমে মানুষের মন ও ভাবনার আত্মপ্রকাশ পায়। বৃহত্তর কুমিল্লাকে তুলে ধরা হচ্ছে এ প্রদর্শনীতে। শুধু কুমিল্লা নয়,জাতীয় ও আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন কৃতি সন্তানরা তাদের শিল্পকর্ম দিয়ে প্রদর্শনীতে অংশ নিয়ে যাচ্ছেন-এটা আমাদের বড় পাওয়া ।

প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৯ মে ২০২৬
সুখবর পেলেন বিজয়, শপথ নিতে বাধা নেই
  • ০৯ মে ২০২৬
নিজ হাতে তৈরি করে রেখেছিলেন কবর, সেখানেই চির নিদ্রায় ‘তোতা …
  • ০৯ মে ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ০৯ মে ২০২৬
খালি চেয়ারে রাখা হয় লিমন-বৃষ্টির গাউন-টুপি, চোখে পানি সহপাঠ…
  • ০৯ মে ২০২৬
হার্টবিটের ছোট পরিবর্তনেই মিলতে পারে স্বাস্থ্যঝুঁকির আভাস
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9