ঢাবিতে মুক্তিযোদ্ধার সন্তানকে পেটাল ছাত্রলীগ নেতা, প্রতিবাদে বিক্ষোভ

১৪ মার্চ ২০২০, ১১:৪২ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তান নাইমুল হাসানকে পেটানোর ঘটনায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার সন্ধ্যায় মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য প্রমুখ। 

সমাবেশে মো. আল মামুন বলেন, মুক্তিযোদ্ধার সন্তান নাইমুল হাসানের উপর হামলাকারী কখনোই বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে পারে না। বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন আদর্শিক কর্মী কখনও এরকম ঘৃণ্য কাজ করতে পারেন না। এটা দলের ভিতর অনুপ্রবেশকারীদের কাজ বলে আমরা মনে করি।

সমাবেশ থেকে হামলাকারীর বিরুদ্ধে আগামী ২৪ ঘন্টার মধ্যে একাডেমিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় হামলাকারীর শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে তারা অনশন করবে বলে ঘোষণা দেয়।

প্রসঙ্গত, নাইমুলকে মারধর করে বিজয় একাত্তর হল সংসদের সদস্য ও ব্যবসায় অনুষদ শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শফিক ফকির। নাইমুলও ওই হলের আবাসিক ছাত্র। শুক্রবার দুপুরে হলে বাইসাইকেল রাখাকে কেন্দ্র করে তার ওপর চড়াও হয়ে মারধর করে শফিক ফকির।

মিসবাহর দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
  • ২৩ আগস্ট ২০২৬
দুই শিশু বাসায় আটকা—এমন খবরে পুলিশে এসে দেখে মায়ের মরদেহ
  • ২৩ আগস্ট ২০২৬
খেজুরের বিচি, কামড়ানো শসা আর পোড়ানো চুড়ি দেখে শনাক্ত হয় খুনি
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসিতে খারাপ ফল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ায় মানুষ পাত্…
  • ২৩ আগস্ট ২০২৬
টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক
  • ২৩ আগস্ট ২০২৬
শরিফুলের আগুনে বোলিংয়ে মুগ্ধ কামিন্স
  • ২৩ আগস্ট ২০২৬