বিএমইউতে শিশুদের সিএপিডি ক্যাথেটার স্থাপন বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত

২৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ PM
বক্তব্য রাখছেন বিএমইউ উপাচার্য

বক্তব্য রাখছেন বিএমইউ উপাচার্য © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) শিশুদের ‘কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস’ (সিএপিডি) ক্যাথেটার স্থাপন বিষয়ক একদিনের হাতে-কলমে প্রশিক্ষণ ও সরাসরি প্রদর্শনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের শহীদ ডা. মিলন হলে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি রোগ বিভাগের উদ্যোগে এবং শিশু সার্জারি বিভাগের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা ‘ইন্টারন্যাশনাল পেডিয়াট্রিক নেফ্রোলজি অ্যাসোসিয়েশন’ (ইপনা)-এর ‘সিস্টার রেনাল সেন্টার প্রোগ্রাম’-এর আওতায় সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল (এনইউএইচ) যৌথভাবে সহযোগিতা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, শিশুদের দীর্ঘমেয়াদি কিডনি রোগের চিকিৎসায় সিএপিডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিএমইউ ও সিঙ্গাপুরের এনইউএইচের যৌথ প্রচেষ্টায় এ পর্যন্ত ১৭টি শিশুর সফল কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। তিনি ভবিষ্যতে বিশেষায়িত শিশু কিডনি চিকিৎসা, প্রতিস্থাপন এবং দক্ষতা উন্নয়নে আরও কর্মশালা ও যৌথ গবেষণা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে সিঙ্গাপুরের এনইউএইচের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নিও ইয়োক লিন শিশুদের সিএপিডি চিকিৎসার উপকারী দিক, বাস্তব চ্যালেঞ্জ এবং সম্ভাব্য জটিলতা মোকাবিলার বিভিন্ন কৌশল তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং বিএমইউতে সিএপিডি চিকিৎসার সাফল্য ও অভিজ্ঞতা উপস্থাপন করেন ডা. আবদুল্লাহ আল মামুন।

শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান বলেন, চিকিৎসক, সার্জন ও নার্সদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিশুদের উন্নত সেবা দেওয়া সম্ভব। এই প্রশিক্ষণ বিএমইউ-কে শিশুদের বিশেষায়িত সেবায় একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী জামালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশেষজ্ঞ চিকিৎসক ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষ হয় শিশু কিডনি রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফরোজা বেগমের সমাপনী ও ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে। পরবর্তীতে মূল ক্যাথেটার স্থাপন বিষয়ক লাইভ ডেমোনেস্ট্রেশন ও প্র্যাকটিক্যাল সেশন পরিচালিত হয়।

স্কুলের অনুমোদন দিতে ‘১০০ কোটি ঘুষ’, সাবেক শিক্ষামন্ত্রীকে …
  • ২৬ অক্টোবর ২০২৬
কঠিন বিপদের ৪ আমল, শায়খ আহমাদুল্লাহর পরামর্শ
  • ২৬ অক্টোবর ২০২৬
সরকারের সমালোচনা নয়, মারমুখী আচরণের জন্য গ্রেপ্তার ফেসবুক ল…
  • ২৬ অক্টোবর ২০২৬
৪ দিন নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবস…
  • ২৬ অক্টোবর ২০২৬
দাফনের জন্য সাড়ে তিন হাত জমি মিলল না, নিজের ঘরেই কবর হলো কর…
  • ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির কোনো বিকল…
  • ২৬ অক্টোবর ২০২৬