ঢাবির খেলার মাঠ ভাড়া দেয়া বন্ধ হলো

১৪ জানুয়ারি ২০২০, ১০:১১ PM

কেন্দ্রীয় খেলার মাঠসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব মাঠ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধে পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত এ ব্যপারে একটি চিঠি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেয়। মূলত তার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত এলো।

এ ব্যাপারে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালককে নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসহ কয়েকটি আবাসিক হলের খেলার মাঠ নিয়মিত বহিরাগত প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিত।

সৈকত বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠসমূহ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে আমি উপাচার্য বরাবর একটি চিঠি প্রেরণ করলে উপাচার্য স্যার এ বিষয়ে দ্রুত ব্যাবস্থা নিতে নির্দেশ দেন।

এর আগে উপাচার্য বরাবর আবেদনে সৈকত জানান, কেন্দ্রীয় খেলার মাঠ যত্রতত্র ভাড়া দেওয়ার কারণে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারছেনা। সেইসাথে কেন্দ্রীয় খেলার মাঠ ভাড়া নিয়ে মাইকে গান বাজার কারনে সাইন্স লাইব্রেরিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন ঘটে। এছাড়াও মাঠ ভাড়া দেওয়ার কারণে বহিরাগত মানুষের বিশ্ববিদ্যালয়ে আনাগোনা হয় যার ফলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নানা নিরাপত্তাহীনতায় ভােগে। বিষয়টি নিয়ে ডাকসুর একাধিক প্রতিনিধির কাছে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন বলেও জানান ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত

জিপিএ-৫ পেয়েছে বন্ধু, বিশ্বাস হয়নি আরেক বন্ধুর, গোপনে পুনঃন…
  • ২৮ অক্টোবর ২০২৬
পপুলিস্ট কাজে ৩০০ এমপি খুশি হবে, কিন্তু জনগণের স্বাস্থ্য হব…
  • ২৮ অক্টোবর ২০২৬
গাজীপুর কর অঞ্চলে ৩৪ পদে চাকরি, আবেদন করতে পারবেন গাজীপুর ও…
  • ২৮ অক্টোবর ২০২৬
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে বিক্ষোভ…
  • ২৮ অক্টোবর ২০২৬
পছন্দের প্রার্থীর পরাজয়, দুধ দিয়ে গোসল করে ছাড়লেন জামায়াত
  • ২৮ অক্টোবর ২০২৬
আপত্তিকর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন এমপি আজিজ
  • ২৮ অক্টোবর ২০২৬