পূজার দিনে নির্বাচন বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি

১৪ জানুয়ারি ২০২০, ০২:১১ PM

© টিডিসি ফটো

সরস্বতী পূজার সময় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের তারিখ পেছানো না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে তারা এ ঘোষণা দিয়েছেন।

জগন্নাথ হল সংসদ এ বিক্ষোভের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় দাবি সম্মলিত ব্যানারও বহন করেন তিনি।

জগন্নাথ হলের শিক্ষার্থী জয়জিত দাস বলেন, ‘আজ আমাদের ক্লাসে থাকার কথা। কিন্তু আমাদের রাজপথে থেকে আন্দোলন করতে হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, যদি ৩০ তারিখের নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দেলনে যেতে বাধ্য হবো।’

হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) কাজল দাস বলেন, ‘বঙ্গবন্ধুর স্বাধীন রাষ্ট্রে সবাই সমান। সবার নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। ধর্ম যেমন আমাদের অধিকার তেমনি ভোট দেওয়াও আমাদের অধিকার। কিন্তু নির্বাচন কমিশন কেন এমনটা করলো।’

তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করতে চাই। আমরা বলে দিতে চাই, যদি নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পরিবর্তন না করে, তাহলে আমরা বসে থাকবো না। আমরা কঠোর আন্দোলনে যাব।’

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬