শিক্ষার্থীদের একাডেমিক অসন্তোষ-আপত্তি জানাতে ঢাবিতে ‘অভিযোগ কমিটি’

১৩ জানুয়ারি ২০২০, ০২:৫৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা তাদের একাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রম সংক্রান্ত যেকোন অনুযোগ, অসন্তোষ ও আপত্তি জানাতে ‘অভিযোগ কমিটি (Grievance Committee)’ গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের যেকোন শিক্ষার্থী এই কমিটির কাছে লিখিত ও মৌখিকভাবে তাদের যেকোন অভিযোগ-অনুযোগ জানাতে পারবেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন’স কমিটির সভায় এই কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। 

সোমবার দুপুরে জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সকল অনুষদের ডিনের নেতৃত্বে এবং সকল ইনস্টিটিউটের পরিচালকের নেতৃত্বে এ কমিটি গঠন করা হবে। ৫ সদস্য বিশিষ্ট প্রতিটি কমিটিতে ২ জন নারী শিক্ষক থাকবেন।

জাতীয় শুদ্ধাচার কৌশল (National Integrity Strategy) বাস্তবায়নেও এ পদক্ষেপটি বিশ্ববিদ্যালয়কে একধাপ এগিয়ে নিবে বলে আশাবাদ ব্যক্ত করে কর্তৃপক্ষ । এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) সামনে রেখে গ্র্যাজুয়েটদেরকে সক্ষম ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে অনুষদ ও বিভাগসমূহ সমাজ ও জাতির চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষা, গবেষণা, সহ-শিক্ষা কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় ক্ষেত্রে কারিকুলাম পুনর্বিন্যাস করবে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬