ডাকসুর ওয়াটার পোলোর চ্যাম্পিয়ন একাত্তর, রানার্স আপ জগন্নাথ হল 

১৯ নভেম্বর ২০১৯, ০৬:০৪ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ‘‘শেখ রাসেল স্মৃতি আন্তঃহল ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০১৯” সমাপ্ত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় বিজয় একাত্তর হল।

চ্যাম্পিয়ন: বিজয় একাত্তর হল

১৮-১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় জগন্নাথ হলকে ১-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিজয় একাত্তর হল। তৃতীয় স্থান অর্জন করেছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং টুর্নামেন্ট সর্বোচ্চ ১৪টি গোল করে ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছেন সার্জেন্ট জহুরুল হক হলের শাহীন আলম।

পুরস্কার বিতরণকালে বক্তব্য রাখছেন উপাচার্য

মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রানার্স আপ: জগন্নাথ হল

অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানি, ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ্ মো. মাসুম, ডাকসুর জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য, মাহমুদুল হাসান, তিলোত্তমা শিকদার, সাইফুল ইসলাম রাসেল প্রমুখ।

তৃতীয় স্থান: শহীদ সার্জেন্ট জহুরুল হক হল

এ সময় অধ্যাপক আখতারুজ্জামান বলেন, এমন একটি সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য ডাকসুকে ধন্যবাদ। ভবিষ্যতেও এমন সুন্দর প্রতিযোগিতা অব্যহত থাকবে আশা করি। চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে অভিনন্দন জানিয়ে ঢাবি উপাচার্য বলেন, আশা করি ওয়াটার পোলো জাতীয় প্রতিযোগিতায়ও তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে।

বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির
সভাপতি রায়হানুল ইসলাম আবির

বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মরণে এর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজনের উদ্যোক্তাে এবং ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সোমবার ১৩টি হলের ছেলেদের দিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রথম দিনে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সমাপনী দিনে সেমি ফাইনাল, ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যান অব দা টুর্নামেন্টের পুরস্কার নিচ্ছেন শাহীন আলম

আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে জানিয়ে শাকিল আহমেদ তানভীর বলেন, ডাকসু সবসময় ভিন্নধর্মী আয়োজন করে থাকে তারই ধারাবাহিকতায় এবং ওয়াটার পোলো খেলাকে ঢাবিতে সচল রাখার জন্য আমাদের এই আয়োজন। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

এ সময় ওয়াটার পোলোকে ঢাবির ক্রীড়া তালিকায় রাখার জন্য ঢাবি উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আয়োজনের আরেক উদ্যোক্ত এবং ডাকসুর সদস্য সাইফুল ইসলাম রাসেল বলেন, এই আয়োজনের মাধ্যমে  শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশের সুযোগ পেল। এ সময় প্রতিযোগিতাকে উৎসবমুখর করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence