ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ আজ

১৩ অক্টোবর ২০১৯, ০৯:২৫ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রস্তুত করা হয়েছে। আজ রোববার এ ফল প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে দুপুর ১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদ আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ আজ রোববার খ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উপাচার্য স্যার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২১ সেপ্টেম্বর। সে হিসেবে পরীক্ষার পর প্রায় তিন সপ্তাহ পার হয়েছে। অবশ্য ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় পরীক্ষার ১৪ দিন পর।

উল্লেখ্য, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বছর ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৪৫ হাজার ১৮জন।

নটর ডেম কলেজ ভর্তিতে বাড়ল আবেদন ফি, আসন ৩২৯০, ভর্তি পরীক্ষা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
উচ্চতর গ্রেডের সময়সীমা পাঁচ ও ৫ বছর করার সুপারিশ বাদ দেওয়ার…
  • ২৫ আগস্ট ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের জরুরি নির্দেশ…
  • ২৫ আগস্ট ২০২৬
ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬