আবরার হত্যার বিচারসহ পাঁচ দাবিতে চবি শিক্ষার্থীদের মানবন্ধন

০৮ অক্টোবর ২০১৯, ০৬:১২ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার বিচারসহ পাঁচ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) চট্টগ্রামের ষোলশহর স্টেশন চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সকল অপরাধীকে সনাক্ত করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, অপরাধীদের বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা, গতবছরের অক্টোবর ঘটনা সহ পূর্বের সকল ঘটনার তদন্ত করা, ৭২ ঘন্টার মধ্যে দোষীদের বিচারের আওতায় আনা এবং আবরারের পরিবারের সমস্ত ব্যয় বুয়েটের প্রশাসনকে বহন করা।

এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম কলেজ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, মহসিন কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, আমির হোসেন জুয়েল, কামরুন্নাহার, নিজাম উদ্দিন, নুসরাত লুভা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের পরিবর্তে উল্টো মেধাবী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ের ভিসি এর ৩০ ঘন্টা পরে ক্যাম্পাসে এসেছেন। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু বিচার হোক।

বক্তারা আরও বলেন, আমরা দেখেছি কলেজ, মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয় সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের হাতে নিরাপদ না। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যাসহ রাবির শিক্ষার্থীকে হাতুড়িপেটা এর বড় উদাহরণ। কাজেই সকল ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিসহ আমাদের ৫ দফা দাবি আদায় না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।

নটর ডেম কলেজ ভর্তিতে বাড়ল আবেদন ফি, আসন ৩২৯০, ভর্তি পরীক্ষা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
উচ্চতর গ্রেডের সময়সীমা পাঁচ ও ৫ বছর করার সুপারিশ বাদ দেওয়ার…
  • ২৫ আগস্ট ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের জরুরি নির্দেশ…
  • ২৫ আগস্ট ২০২৬
ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬