স্বাধীনের জানাজা ঢাবিতে হতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

২৮ জুলাই ২০১৯, ১২:৩০ PM

© টিডিসি ফটো

মশা নিধনে প্রশাসনের অবহেলা ও ফিরোজ কবির স্বাধীনের জানাজা ক্যাম্পাসে পড়তে না দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় তারা ডেঙ্গুর বিস্তার রোধে এবং মশা নিধনে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক সজিব হোসেন বলেন, ‘ক্যাম্পাসে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছে এবং একজন মারাও গেছে। ডেঙ্গুর ব্যাপারে আমাদের আরো সচেতনতা বাড়ানো দরকার।’

এসময় তিনি প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে আহবান জানান, যাতে আর কোনো শিক্ষার্থী এ পরিস্থিতির শিকার না হন।

ফিন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব আলম মাহিন বলেন, ‘স্বাধীনের মৃত্যু কোনো অকস্মিক মৃত্যু না। এটা হচ্ছে প্রশাসনের যে নির্লিপ্ততা তার প্রতিফলন। প্রশাসনের উচিত ছিল আগেই ডেঙ্গুর ব্যাপারে ব্যবস্থা নেয়া। প্রশাসন সময়মত ব্যবস্থা না নেয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী ও স্বাধীন ভাই আমাদের মাঝে নেই। এই মৃত্যুর দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।’

তিনি আরো বলেন, ‘ক্যাম্পাসে যে দখলদারিত্ব চলছে, গণরুম-গেস্টরুম চলছে, এখানে রাজনৈতিক আধিপত্যেরও একটা বিষয় রয়েছে। ক্যাম্পাসে নোংরা পরিবেশের জন্য রাজনীতিই দায়ী। কারণ, ক্যাম্পাসে যদি রাজনীতি না থাকতো, হল প্রশাসন যদি ঠিক মত কাজ করতো, তাহলে হলগুলো অপরিচ্ছন্ন থাকতো না।

শিক্ষার্থীরা বলেন, ‘প্রশাসন আজকে এতটাই নির্লজ্জ হয়ে গেছে যে তারা ফিরোজ ভাইয়ের জানাজা পড়তে দেয়নি। ফিরোজ কবিরের স্বপ্নের ক্যাম্পাসে যেখানে তার অসংখ্য বন্ধুবান্ধব ছিল, শিক্ষক ছিল যারা তাকে শেষবারের মত একবার দেখতে চেয়েছিল। কিন্তু প্রশাসন, ছাত্রলীগ এবং একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে সেটা সম্ভব হয়নি।

বক্তারা বলেন, ‘প্রশাসনকে এজন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। ক্যাম্পাসে যতদিন সুস্থ পরিবেশ নিশ্চিত না হবে, ডেঙ্গুর ঝুঁকিমুক্ত না হবে ততদিন পর্যন্ত ক্যাম্পাস বন্ধ করে দেয়ার আহবান জানান তারা।

শিক্ষার্থীদের বহনকৃত ব্যানারে লেখা ছিল, ‘আমার ভাইয়ের জানাজা, কেন ক্যাম্পাসে হতে দিল না?’, ‘তাকে বলে দিও, মশা এখন মহামারি’, ‘মশা নিধনে অবহেলা কেন? প্রশাশন জবাব চাই’ ইত্যাদি।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬