ঢাবির ‘শিক্ষা ও গবেষণা’ উন্নয়নে নুর-রাব্বানী

০৫ জুলাই ২০১৯, ১০:২২ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণায় মান উন্নয়নে মতামত ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ১০ সদস্যের একটি কমিটি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের এমিরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরীকে ‘শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধন কমিটি’র আহ্বায়ক এবং ডাকসুর ভিপি নুরুল হক নূর ও জিএস গোলাম রাব্বানীকে সদস্য হিসেবে রাখা হয়েছে। বৃহস্পতিবার জনংসযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- পল্লী কর্মসংস্থান সংস্থার চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রাণ রসায়ন ও অণুপ্রান বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. জেসমিন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. হাসিনা শেখ, ডাকসুর ভিপি নুরুল হক নূর ও জিএস গোলাম রব্বানী। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক এই কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কমিটি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শিক্ষা ও গবেষণার মান এবং সার্বিক পরিবেশ পর্যালোচনাপূর্বক গুণগতমান উন্নয়নের জন্য করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করবে।”

মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9