ডুসালস’র সভাপতি সজিব, সাধারণ সম্পাদক জায়েদ

১৪ মার্চ ২০১৯, ০৮:৪৬ PM
সজিব ও জায়েদ

সজিব ও জায়েদ © টিডিসি ফটো

আব্দুল্লাহ আনোয়ার সজিবকে সভাপতি এবং মো. জায়েদকে সাধারণ সম্পাদক করে ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার (ডুসালস) ২০১৮-১৯ সনের নতুন কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে সংগঠনের সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা জায়েদুল জলিল। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ইরফান এইচ সায়েম এবং সহ-সভাপতি ইকরাম হোসেন। এসময় সংগঠনটির সদ্য সাবেক সভাপতি এস এম খালিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদও উপস্থিত ছিলেন।

জানা গেছে, নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আনোয়ার সজিব বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, তার বাড়ি লোহাগাড়ায়। আর সাধারণ সম্পাদক মো. জায়েদ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তার বাড়ি সাতকানিয়ায়।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ (ঢাবি) চট্টগ্রাম জেলার লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা শিক্ষার্থীদের এ সংগঠনটির আত্মপ্রকাশ করে। ক্যাম্পাসে এ দুই উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন এবং পারস্পারিক যোগাযোগ ও ভাব বিনিময়ের উদ্দেশ্যে এ সংগঠনটি গঠিত হয়। এ কমিটির মেয়াদকাল এক বছর।

দাখিলে দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা, ২২৯ শিক্ষার্থী…
  • ১০ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পেয়ে গাছ উপহার পেলেন মাদ্রাসাটির পরীক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আল…
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
  • ১০ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
অসহনীয় লোডশেডিংয়ে দুর্বিষহ অবস্থায় ইবি শিক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬