টিএসসিতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় ডুজার নিন্দা

১৪ মার্চ ২০১৯, ০৮:২০ PM
লোগো

লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব নির্বাচিত সহ-সভাপতি নুরুল হক নুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সাংবাদিকদের বিবৃতি প্রদানকালে বহিরাগত সন্ত্রাসীদের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। বৃহস্পতিবার সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়নের এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডাকসু নির্বাচন পরবর্তীতে গত মঙ্গলবার দুপুরে নব-নির্বাচিত সহ-সভাপতি নুরুল হক নুর টিএসসিতে সাংবাদিকদের বিবৃতি প্রদান করছিলেন। এ সময় বহিরাগতদের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের হামলার মুখে পড়েন দৈনিক ভোরের ডাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য শহীদুল ইসলাম। তিনি নিজের পরিচয় দেওয়ার পরও তাঁকে মারধর করা হয় বলে বিবৃতিতে উঠে আসে।

শহীদুল ইসলামের উপর হামলার স্থির ও ভিডিও চিত্র ইতোমধ্যে সকল গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। প্রকাশিত স্থিরচিত্রের মাধ্যমে একজন হামলাকারীকে বহিরাগত হিসেবে চিহ্নিত করা গেছে।

বিবৃতিতে আরো বলা হয়, হামলাকারী বহিরাগত সন্ত্রাসীর ছবি প্রকাশ হওয়ার পরও তাঁর এবং এর সঙ্গে জড়িত অন্য কারো বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অতীতেও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এসব হামলার কোনো বিচার হয়না।বিচারহীনতার এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিবৃতিতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংযত ও দায়িত্বশীল আচরণের আহবান জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, আমরা সাংবাদিকতার উপযুক্ত পরিবেশ, তথ্যের অবাধ নিশ্চয়তা এবং প্রকৃত সত্যের উন্মোচন করতে চাই। সাধারণ মানুষের সামনে সত্যকে তুলে ধরতে চাই। সেটি নিশ্চিত করতে সাংবাদিকদের ওপর এ ধরণের সংগঠিত উদ্দেশ্যপ্রণোদিত হামলার তীব্র নিন্দা সহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬