ডাকসুর পুনঃতফসিলের দাবিতে ছাত্রদলের ধর্মঘট, বিক্ষোভ

১২ মার্চ ২০১৯, ১১:২২ AM
‘ভোট ডাকাতির ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান ও পুনঃতফসিল ঘোষণার দাবিতে’ অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

‘ভোট ডাকাতির ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান ও পুনঃতফসিল ঘোষণার দাবিতে’ অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ © টিডিসি ফটো

‘ভোট ডাকাতির ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান ও পুনঃতফসিল ঘোষণার দাবিতে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী, ছাত্রদলের প্যানেল থেকে ডাকসু নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী খন্দকার আনিছুর রহমান (অনিক), সহ-সাধারণ সম্পাদক  (এজিএস) প্রার্থী খোরশেদ আলম সোহেলসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল ভোট ডাকাতির যে নির্বাচন হয়েছে সে নির্বাচনকে আমরা বাতিলের দাবি জানাচ্ছি। ভিসিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অাওয়ামী লীগ সমর্থিত সকল শিক্ষকদের পদত্যাগ দাবি করছি। ডাকসু নির্বাচনের জন্য যে কমিটি ঘোষণা করা হয়েছে সেটা পুনর্গঠন করে পুনঃতফসিল ঘোষণার দাবি জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনের যে ফলাফল ঘোষিত হয়েছে, সেটি পুরোপুরি পরিকল্পিত। জাতীয়তাবাদী ছাত্রদলকে খাটো করা ও রাজনীতির মূল ধারা থেকে দূরে সরিয়ে রাখার জন্যই এ পূর্বপরিকল্পিত ফলাফল ঘোষণা করা হয়েছে।’

ছাত্রদলের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানকে চাইলে তিনি বলেন, ‘আজকের কর্মসূচির পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

পরে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে টিএসসির দিকে চলে যান ছাত্রদলের নেতাকর্মীরা।

৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চিন্তা, যা বললেন শিক্ষকনে…
  • ৩১ মার্চ ২০২৬
‎নিরাপদ খাবার পানি সরবরাহে রিভার্স ওসমোসিস প্লান্ট চালু করল…
  • ৩১ মার্চ ২০২৬
আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের মধ্যে মিলল হেলপারের মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
স্কুল চলাকালীন যানজট নিরসনের উপায় খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিনের ছুটিতে ইবি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence