রোকেয়া হলে তিনটি ব্যালট বাক্স সরিয়ে ফেলার অভিযোগ প্রার্থীর!

১১ মার্চ ২০১৯, ১০:৩৩ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রোকেয়া হলে তিনটি ব্যালট বাক্স সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হলেও খালি ব্যালট বাক্স দেখানো হয়নি প্রার্থীদের। তবে পরে ৯টির মধ্যে তিনটি ব্যালট বাক্স দেখানো হয় বলে একাধিক প্রার্থী অভিযোগ করেছেন।

বাম জোট থেকে রোকেয়া হলের সাধারণ সম্পাদক প্রার্থী জিএস মুনিরা দিলশাদ ইরা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সকালে যখন ভোটগ্রহণ শুরু হয়, তখন আমরা ব্যালট বাক্স দেখতে চাইলেও দেখানো হয়নি। পরে আমরা বিক্ষোভ শুরু করলে ৯টার দিকে ব্যালট বাক্স দেখানো হয়।’

এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘রোকেয়া হলে ব্যালট বাক্স থাকার কথা ৯টি। তবে আমাদেরকে দেখানো হয়েছে ছয়টি। এর কারণ জানতে চাইলেও আমাদেরকে কোন জবাব দেওয়া হয়নি।’

এ অভিযোগের ব্যাপারে হল কর্তৃপক্ষের সাথে একাধিকবার দেখা করার চেষ্টা করা হলেও কেউ দেখা করেনি। গেস্টরুমের পরে সাংবাদিকদেরকে ভোটকেন্দ্রে যেতে না দেওয়ার নির্দেশনা রয়েছে কর্তৃপক্ষের।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬