এজিএস পদে মূল লড়াই সাদ্দাম-ফারুকে

সাদ্দাম হোসেন (বামে) এবং ফারুক হোসেন

সাদ্দাম হোসেন (বামে) এবং ফারুক হোসেন

২৮ বছর পর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সহ-সাধারন সম্পাদক (এজিএস) পদে লড়ছেন ১৩ জন প্রার্থী। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আলোচনার শীর্ষে রয়েছেন ছাত্রলীগ মনোনীত সম্মিলিত শিক্ষার্থী সংসদ সমর্থিত প্যানেলের মো. সাদ্দাম হোসেন ও কোটা সংস্কার আন্দোলনের প্লার্টফর্ম বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধীকার পরিষদের অন্যতম নেতা ফারুক হোসেন।

মাত্র তিনদিন পর ডাকসু নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সরগরম ঢাবি ক্যাম্পাস। ক্যাম্পাসের প্রতিটি জায়গায় এখন উৎসবমুখর অবস্থা বিরাজ করছে। সারা ক্যাম্পাসে শুধু একটি রব, কারা হচ্ছে ডাকসুর নেতা।

সাদ্দাম হোসেন শোভন-রাব্বানী-সাদ্দাম পরিষদের প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শিক্ষার্থীদের দাবির পক্ষে বিভিন্ন সময় জোরালো বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের মনে ঠাঁই নিয়েছেন সাদ্দাম হোসেন। ছাত্রলীগের কর্মীদের সঙ্গে অনন্য সম্পর্ক স্থাপন, প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী হওয়া ইত্যাদি কারণে সাধারণ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

অন্যদিকে, ফারুক হোসেন নুরু-রাশেদ-ফারুক প্যানেল থেকে নির্বাচন করছেন। তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লার্টফর্ম বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক। অন্যান্য ছাত্র সংগঠনগুলোর তুলনায় তাদের প্যানেলের বয়স খুবই নগন্য। কিন্তু ক্যাম্পাস ও সারা দেশে গত বছরে কোটা সংস্কার নিয়ে যে বিশাল আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের নেতৃত্বে থাকায় তারা ব্যাপক পরিচিতি লাভ করেছে তাদের সংগঠন। সে হিসেবে ডাকসুর ভোটার ও সাধারণ শিক্ষার্থীদের কাছেও তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। সে হিসেবে ফারুকও চলে আসতে পারেন ডাকসুর গুরুত্বপূর্ণ এই পদটিতে।

আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের মধ্যে মিলল হেলপারের মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
স্কুল চলাকালীন যানজট নিরসনের উপায় খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিনের ছুটিতে ইবি
  • ৩১ মার্চ ২০২৬
এপ্রিলেই শুরু হচ্ছে মেডিকেল-ডেন্টালের প্রথম বর্ষের ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নেত্রকোনায় বিষপানে অসুস্থ স্কুলছাত্রের মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence