ডাকসু নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর ব্যানার উধাও!

০৮ মার্চ ২০১৯, ০৮:০২ PM
সমাজসেবা স্বতন্ত্র পদপ্রার্থী রিয়াজ উদ্দিন

সমাজসেবা স্বতন্ত্র পদপ্রার্থী রিয়াজ উদ্দিন

১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ডাকসু নির্বাচনকে সামনে রেখে সরগরম ঢাবি ক্যাম্পাস। চলছে পুরো দমে প্রতিটি ছাত্র সংগঠনের নির্বাচনী প্রচারণা। তার মধ্যে নির্বাচনী প্রচারণার ব্যানার চুরির অভিযোগ এসেছে।

জানা য়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সমাজসেবা স্বতন্ত্র পদপ্রার্থী রিয়াজ উদ্দিন নির্বাচনী প্রচারণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তিন দিন আগে একটি নির্বাচনী ব্যানার লাগান। কিন্তু বৃহস্পতিবার থেকে ব্যানারটি অনেক খোঁজ করেও পাওয়া যাচ্ছে না। ব্যানার হারানোর বিষয়টি তার প্রতিদন্ধীরা ঈর্ষান্বিত হয়ে চুরি করেছে বলে রিয়াজ উদ্দিন অভিযোগ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে রিয়াজ উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি গত তিন দিন আগে ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণার জন্য ১৫টি ব্যানার লাগিয়েছিলাম। এরমধ্যে একটি ব্যানার কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে লাগিয়েছিলাম। কিন্তু গতকাল (বৃহস্পতিবার) থেকে ব্যানারটি পাওয়া যাচ্ছে না। ব্যানারটি চুরি হয়েছে। আমার প্রতিদ্বন্দ্বীরা আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে ব্যানারটি চুরি করছে।

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চেক প্রজাতন্ত্রে 
  • ২৭ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট হলে অক্টোবর থেকেই বাড়তি সুবিধা…
  • ২৭ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার, টু-স্টেপ ভেরিফিকেশনে এ…
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালের ভয়াবহ বন্যায় ছিল না আগাম সতর্কতা, মৃতের সংখ্যা বেড়ে…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএনপির মহাসচিবের সঙ্গে কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা ঢাবি শ…
  • ২৭ আগস্ট ২০২৬
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক বিএনপি নেতাকে বহি…
  • ২৭ আগস্ট ২০২৬