বেস্ট পয়েট অ্যাওয়ার্ড পেলেন ঢাবি উপ উপাচার্য

২৩ জানুয়ারি ২০১৯, ০৫:১১ PM
মুহাম্মদ সামাদ

মুহাম্মদ সামাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি মুহাম্মদ সামাদ চীনের ইন্টারন্যাশনাল পয়েট্রি ট্রান্সলেশন এন্ড রিসার্চ সেন্টার (আইপিটিআরসি) কর্তৃক ঘোষিত ‘দি প্রাইজেস ২০১৮: দি ইন্টারন্যাশনাল বেস্ট পয়েট’ মনোনীত হয়েছেন। আইপিটিআরসি কাব্য-সাহিত্যে অবদানের জন্য এবছর মোট দশ দেশের দশ জন কবিকে বেস্ট পয়েট মনোনীত করেছে।

অন্য দেশের নয়জন কবি হলেন: রুমানিয়ার ড্রাগোস বারবু, তুরস্কের হিলাল কারাহান, মেসিডোনিয়ার মাইট স্টেফোসকি, ক্যাতালুনিয়া-স্পেনের তনিয়া প্যাসোলা, সৌদি আরবের আলী আল-হাজমি, ভারতের মণ্ডল বিজয় বেগ, আলবেনিয়ার ফাতিমি কুল্লি, চীনের দুয়ান গুয়ানঙা’ন এবং বেলজিয়ামের ডমিনিক হেক।

মুহাম্মদ সামাদ বাংলা ভাষা-সাহিত্যের একজন প্রতিভাবান ও জনপ্রিয় কবি। কাব্যক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি সিটি আনন্দ-আলো পুরস্কার, সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরস্কার, কবি সুকান্ত সাহিত্য পুরস্কার, কবি জীবনানন্দ দাশ পুরস্কার, কবি জসীম উদ্দীন সাহিত্য পুরস্কার, ত্রিভূজ সাহিত্য পুরস্কার, কবি বিষ্ণু দে পুরস্কার, কবিতালাপ পুরস্কারসহ অনেক সম্মাননা লাভ করেন।

মুহাম্মদ সামাদের প্রকাশিত উল্লেখযোগ্য কাব্য গ্রন্থগুলো হলো: আমি তোমাদের কবি, আমার দু’চোখ জলে ভরে যায়, আজ শরতের আকাশে পূর্ণিমা, চলো, তুমুল বৃষ্টিতে ভিজি, পোড়াবে চন্দন কাঠ, আমি নই ইন্দ্রজিৎ মেঘের আড়ালে, একজন রাজনৈতিক নেতার মেনিফেস্টো, প্রেমের কবিতা, কবিতাসংগ্রহ ও সিলেক্টেড পয়েমস।

মুহাম্মদ সামাদ-এর জন্ম ১৯৫৬ সালে তৎকালীন ময়মনসিংহ জেলার জামালপুরে। তিনি জাতীয় কবিতা পরিষদের সভাপতি।

ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ড. মো. খসরুল আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যাকাণ্ড মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ…
  • ২৭ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে রোহিঙ্গা প্রত্যাবাসনে তাদের কণ্ঠস্…
  • ২৭ আগস্ট ২০২৬