১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার

২৭ আগস্ট ২০২৬, ০৪:৫৫ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৫৭ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © সংগৃহীত

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করা ও মাঠপর্যায়ের জনবল সংকট কাটানোর লক্ষ্যে বাংলাদেশ পুলিশে ১৪ হাজার ৪০০ পদে নতুন নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে নতুন করে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পদক্ষেপ নিয়েছে। এসব পদ সৃজিত হলে অন্যান্য অঞ্চলের মতো রংপুর জেলাতেও অনুপাত অনুযায়ী পুলিশ সদস্যের সংখ্যা বৃদ্ধি পাবে।  একই সঙ্গে রাজস্ব বাজেটের আওতায় আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে পুলিশের প্রয়োজনীয় যানবাহন ও জলযানের ঘাটতিও পূরণ করা হবে।

গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় পুলিশের প্রস্তাবিত ৪ হাজার এসআই (গ্রেড-১০) নিয়োগ নিয়ে আলোচনা হয়। 

এছাড়া কনস্টেবল নিয়োগের সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরপরই চূড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬