আগুনে পুড়ে একে একে মারা গেলেন পরিবারের ছয়জন

০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:০৮ AM
একই পরিবারের দগ্ধ ছয়জনই প্রাণ হারিয়েছে

একই পরিবারের দগ্ধ ছয়জনই প্রাণ হারিয়েছে © ফাইল ছবি

রাজধানীর কেরানীগঞ্জের জিনজিরায় বাসায় গ্যাসের চুলা থেকে আগুনে দগ্ধ শিশু ইয়াসিনও মারা গেছে। এতে একই পরিবারের দগ্ধ ছয়জনই প্রাণ হারালো।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে মোহাম্মদ ইয়াসিন (১২) যায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইয়াসিনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।

আরো পড়ুন: হাসপাতাল বলছে গলায় ফাঁসে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের অন্য দাবি

এর আগে ইয়াসিনের ভাই শাহাদত হোসেন (২০), দাদি বেগম (৬০), তার মেয়ে সোনিয়া আক্তার (২৬), সোনিয়ার মেয়ে মরিয়ম আক্তার (৪) ও পান্না বেগম (৫০) মারা যান।

গত ৩০ আগস্ট গ্যাসের চুলা জ্বালাতে গেলে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাসের লাইনের লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।

কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close