গভীর রাতে একসঙ্গে প্রাণ হারালেন পাঁচজন

০৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৫ AM
তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন © প্রতীকী ছবি

তারাগঞ্জে রংপুর-দিনাজপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসের চালকের সহকারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত যাত্রী। তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পরে মহাসড়কে ইকোরচালী হাজীপাড়া এলাকায় খারুভাজ সেতুর কাছে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পুলিশ তাদেরকে উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রেললাইনে হাটঁছিল দুই বন্ধু, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মাহবুব মোর্শেদ জানান, পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দু’জনের পরিচয় মিলেছে। একজন জীবন, অন্যজনের নাম ধনঞ্জয়।

নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে পুলিশের ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ আখ্যা, ফ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাঙচুরের ঘটনায় রেলের তদন্ত কমিটি …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একই স্কুল-কলেজে পড়েছেন যমজ ভাই—রাবিতেও একই বিভাগে চান্স, থা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলা, নিহত ছেলে আ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬