রেললাইনে হাটঁছিল দুই বন্ধু, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৭ PM
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ স্কুলশিক্ষার্থীর

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ স্কুলশিক্ষার্থীর © ফাইল ছবি

ট্রেন লাইনে হাত ধরে হাটঁছিল দুই বন্ধু। এমন সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো তাদের। কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়ার মিরপুর রেল ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিক্ষার্থী হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী নাঈম আলী (১৬) এবং চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল শাহর মেয়ে মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ঋতু খাতুন (১৫)।

আরও পড়ুন: ছাত্রলীগের রাজনীতির অনুমতি দেবে না ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই শিক্ষার্থী রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন। জিকে সেচ প্রকল্পের উপরের রেল ব্রিজের উপর দিয়ে পার হওয়ার সময় হঠাৎ চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি দ্রুত চলে আসে। এতে ব্রিজের উপরেই দুজন ট্রেনে কাটা পড়েন।

পোড়াদহ রেলওয়ে থানা-পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি, জিআরপি) মনজের আলী জানান, সংবাদ পেয়ে রেল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে এ বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো যাবে।

১৯৯৬ থেকে ২০০৯—ম্যানেজিং কমিটিতে কখনও সরাসরি শিক্ষাগত যোগ্য…
  • ১৪ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৫৬টি জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা …
  • ১৪ মার্চ ২০২৬
মোস্তাফিজের বদলি নিয়েও বিপাকে আইপিএল
  • ১৪ মার্চ ২০২৬
ঢাবি ভিসির পদত্যাগপত্র গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করিনি: শিক্ষ…
  • ১৪ মার্চ ২০২৬
উৎসব ভাতা নিয়ে নতুন করে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১৪ মার্চ ২০২৬
প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন …
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081