তৃতীয় লিঙ্গ পরিচয়ে চাঁদাবাজি, থানায় নেয়ার পর জানা গেল পুরুষ

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩১ PM
গ্রেপ্তার চারজন

গ্রেপ্তার চারজন © ফাইল ছবি

তৃতীয় লিঙ্গের বেশধরে গণপরিবহনের চাঁদাবাজির সময় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মৌসুমী (৩২), অনিকা (১৯), তুলি (২৪) ও দুলী (২৫)।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সবাই পুরুষ। তারা তৃতীয় লিঙ্গের ব্যক্তি সেজে দীর্ঘদিন ধরে রাজধানীর উত্তরার বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করতেন। তাদের দাবি করা টাকা না দিলে কাউন্টার ও গাড়িতে রীতিমতো তাণ্ডব চালাতেন। যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন।

শনিবার সকালে অভিযুক্তরা উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন।

আরও পড়ুন: সন্ধ্যা হলেই শুরু গাঁজা-ফেনসিডিল সেবন, চলে নারী-পুরুষের মেলামেশা

একপর্যায়ে তিনি ৫০০ টাকা দিতে রাজি হন। কিন্তু তারা তাদের দাবি করা টাকার জন্য অনড় থাকেন। তারা ভুক্তভোগী জিয়ার পকেট থেকে এক হাজার ১০ টাকা নিয়ে নেন এবং আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারজুড়ে হৈ হুল্লোড় করতে থাকেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তৃতীয় লিঙ্গের চারজনকে গ্রেফতার করে।

ঘটনার  সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন। তিনি বলেন, গ্রেপ্তারের পর তৃতীয় লিঙ্গের চারজনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এরপর জানা যায় তারা সবাই পুরুষ। দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের বেশ ধরে চাঁদাবাজি করতেন। 

তিনি আরও বলেন, আটককৃতদের নামে জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close