বিয়েতে রাজি না হওয়ার ক্ষোভে সহযোগীদের নিয়ে ধর্ষণ ছাত্রীকে, অতপর...

০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৬ AM
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা © ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গার হাজরাকান্দায় ধর্ষণের পর বিষপানে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বুধবার মামলা হয়েছে। এতে ওই স্কুলছাত্রীর ফুফাতো ভাইসহ অজ্ঞাতনামা আরও দুই সহযোগীকে আসামি করা হয়েছে। এর আগে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ দাফন করা হয়েছে।

নিহত ওই স্কুলছাত্রীর নাম মীম আক্তার (১৫)। সে ভাঙ্গার দিগনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

মামলায় মীমের মা বিউটি বেগম অভিযোগ করেন, তার মেয়ের সঙ্গে ফুফাতো ভাই ছোট পাইককান্দি গ্রামের রাব্বির বিয়ের প্রস্তাব দেয় ছয়মাস আগে। কিন্তু আত্মিয়ের সাথে আত্মীয়তা করবেন না বলে ফিরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাব্বি দুই সহযোগীকে এনে মিমকে ধর্ষণ করে।

আরো পড়ুন: ব্র্যাক ছাত্রী সানজানার বাবা গ্রেপ্তার

জানা গেছে, মীম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে গত ২৪ আগস্ট রাতে রাব্বি ও তার দুই সহযোগী তাকে বন্দি করে ধর্ষণ করে। ঘরে ফিরে সে ঘাস মারার ওষুধ পান করে। রাত আড়াইটার দিকে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এর দুদিন পর ফরিদপুরে ও পরে ঢাকায় নিয়ে যাওয়ার পর গত সোমবার সকালে তার মৃত্যু হয়।

বড় বোন সুমি বেগম জানান, ধর্ষণের পর মীমকে হুমকি দিয়ে ঘটনা কাউকে জানাতে নিষেধ করে রাব্বি। জানালে মেরে ফেলার হুমকি দেয়।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, একজন …
  • ১৯ মার্চ ২০২৬
দুদিন ধরে নর্দমায় পড়েছিল যুক্তরাজ্যের অভিনেতার মরদেহ
  • ১৯ মার্চ ২০২৬
ঝরনার কূপে ডুবে ছিল পর্যটকের লাশ
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence