মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখল ছেলে

২৪ আগস্ট ২০২২, ১০:৩০ PM
জামিল মিয়া

জামিল মিয়া © সংগৃহীত

রংপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ আগস্ট) রংপুরের কাউনিয়ার সিট নাজিরদহ গ্রামে নিহয় জমিলার (৬০) ঘরের মেঝে থেকে তার লাশ উদ্ধার করা হয়।অভিযুক্ত ছেলের নাম জামিল মিয়া (২২)।

স্থানীয়রা জানিয়েছে, জামিলের বাবা আরেকটি বিয়ে করে অন্যত্র বসবাস করেন। ওই বাড়িতে জামিল ও তার মা থাকতেন। গত শনিবার (২০ আগস্ট) সকাল থেকে জমিলার খোঁজ মিলছিল না। এরপর থেকে তার স্বজনরা বিভিন্নস্থানে খোঁজখবর নিয়েও জমিলার সন্ধান পায়নি।

অবশেষে বুধবার বিকেলে জমিলার বাড়িতে গিয়ে তার ঘরের মেঝে উঁচু দেখেন এবং পচা দুর্গন্ধ ভেসে আসায় তাদের সন্দেহ হয়। এসময় স্থানীয়দের সহায়তায় জমিলার ছেলে জামিলকে আটক করে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলার সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান, পারিবারিক বিরোধের কারণে গত শুক্রবার (১৯ আগস্ট) রাতে জামিল তার মায়ের কক্ষে ঢুকে তাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর ঘরের মেঝে খুড়ে পুঁতে রাখেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামিল মাকে হত্যা করে পুঁতে রাখার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
close