স্কুলছাত্রীকে কুপিয়ে আহত

২৪ আগস্ট ২০২২, ১২:৫০ AM
ফেনী

ফেনী © ফাইল ফটো

ফেনীর ছাগলনাইয়ায় ইশরাত জান্নাত রিয়া (১৭) নামের দশম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে কোদাল দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত রিয়া উপজেলার মহামায়া ইউনিয়নের সত্যনগর গ্রামের জসিম উদ্দিনের কন্যা এবং চাঁদগাজী হাইস্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।

আহত রিয়ার পিতা জসিম উদ্দিন জানান, জায়গায় সংক্রান্ত বিরোধের জেরে গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় একই বাড়ির সফিকুর রহমানের ছেলেদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রিয়া তাকে ঘটনাস্থল থেকে বাড়িতে ফিরিয়ে আনতে যায়। এসময় সফিকুর রহমানের ছেলে মো. ছাদেক প্রকাশ লিটন (৪৫), মো. হারুন (৫০) ও আবদুল মোতালেব (৪০) কোদাল দিয়ে রিয়ার মাথায় আঘাত করে। এসময় রিয়ার চাচাত ভাই ছাগলনাইয়া ইসলামি কামিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র আবির হোসেনকে পিটিয়ে আহত। রক্তাক্ত অবস্থায় রিয়াকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতী চলছে বলে তিনি জানান। 

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে দুই পক্ষই অভিযোগ দিয়েছে। তাদের থানায় আসতে বলেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

ট্যাগ: ছাত্রী
সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬