সুপারি বাগানে পড়েছিল তরুণীর অর্ধগলিত মরদেহ

২০ আগস্ট ২০২২, ০২:৩৩ PM
সুপারি বাগানে পড়েছিল নারীর অর্ধগলিত মরদেহ

সুপারি বাগানে পড়েছিল নারীর অর্ধগলিত মরদেহ © সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে একটি সুপারি বাগান থেকে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার চরফলকন গ্রামের ঢালী বাড়ির পশ্চিমের একটি বাগান থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।

ওই তরুণীর নাম লাইলি মজুমদার (২৪)। কুমিল্লার চৌদ্দ গ্রামের আবুল কাশেমের মেয়ে তিনি। লাইলি দুবাই প্রবাসী আরিফুর রহমানের স্ত্রী। বুধবার সকালে পিতার বাড়ি থেকে বের হন। ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে ফেরার কথা ছিল তার। কিন্তু ওই তিনি নিখোঁজ হলে পরদিন তার লাশ পাওয়া যায়।

থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, সিআইডি ও পিবিআই এর সদস্যরা। জেলার সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মাদ শেখ সা‌দি ও ইউনিয়ন চেয়ারম্যান সফিউল আজম চৌধুরী (সুমন) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: হাসপাতালেই গলায় ফাঁস নিলেন নারী চিকিৎসক

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে রায়পুর-ফরিদগঞ্জ বর্ডার (চরফলকন গ্রাম) এলাকায় আব্দুল গণির সুপারি বাগানে ওই যুবতীর লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি হিল জুতা ও ব্লেড পড়ে ছিল। পচন ধরেছে লাশেও। তবে এখনও তার নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই কাজ করছে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬