বিদ্যালয়ের গেট ভেঙে ছাত্রের মৃত্যু

১০ আগস্ট ২০২২, ০২:৩৯ PM
 গেট ভেঙে শিক্ষার্থীর মৃত্যু

গেট ভেঙে শিক্ষার্থীর মৃত্যু © সংগৃহীত

খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে খাগড়াছড়ি সদরের খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রাবণ দেওয়ান (৬) খাগড়াছড়ি পৌরসভার নারায়ন খাইয়া এলাকার বাসিন্দা প্রনয় দেওয়ানের ছেলে। সে স্কুলে প্রাক প্রাথমিকের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মায়ের সাথে স্কুলে প্রবেশ করার সময় হঠাৎ করে গেট ভেঙে তার গায়ের উপরে পড়ে। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চিকিৎসককে মারধর: থানায় জিডি করলেন ভুক্তভোগী

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ সুরতহাল করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। যদি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: রবিউল ইসলাম বলেন, সকালে স্কুলের প্রধান শিক্ষক আমাদের ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমরা স্কুল পরিদর্শন করে সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: মৃত্যু
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close