সেই জবি ছাত্রীর মোবাইল বিক্রি করে মদ খান দুই ছিনতাইকারী

০৩ আগস্ট ২০২২, ০২:০১ PM
গ্রেফতার ২ ছিনতাইকারী

গ্রেফতার ২ ছিনতাইকারী © সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার থেকে গত ২১ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাস্টার্সের ছাত্রী পারিসা আক্তারের (২৫) মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- রাশেদুল ইসলাম (১৭) ও রিপন ওরফে আকাশ (২৪)।

গ্রেফতারকৃতরা জানিয়েছেন, মোবাইলটি ৪ হাজার টাকায় বিক্রি করেছিলেন তারা। ওই টাকার মধ্যে তারা উভয়ে ১ হাজার টাকা করে নিয়ে বাকি দুই হাজার টাকায় মদ কিনে খেয়েছিলেন।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর তেজগাঁও থানা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান।

আরও পড়ুন: ‘আমি একা ধরতে পারলে পুলিশ কেন পারবে না’: জবি ছাত্রী

গত ২১ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে পারিশা মিরপুর থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার সময় রাজধানীর কারওয়ান বাজার ট্রাফিক সিগন্যালে বাসে বসে ছিলেন। তখন ছিনতাইকারী জানালার ভিতর হাত দিয়ে ফোনটি ছিনিয়ে নেয়।

এরপর বাস থেকে নেমে পারিশা ২ জন ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেন। তবে নিজের ফোন ছিনতাইকারীকে ধরতে পারেননি তিনি।

ওই সময়ে ভুক্তভোগী শিক্ষার্থী পারিসা বলেন, মোবাইল ফোনে তার থিসিসের সব ডকুমেন্টস এবং প্রয়োজনীয় তথ্য ছিল। তার থিসিস জমা দেওয়ার সময় ঘনিয়ে আসছে। তাই ফোনের জন্য এত চিন্তা। তিনি দ্রুত ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ফোন উদ্ধারের দাবি জানিয়েছিলেন।

ট্যাগ: জবি
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাকসুর উদ্যোগে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী নাট্য সন্ধ্যা অ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত হলো যুক্তরাষ্ট্রে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, হাইকো…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬