স্ত্রীর সামনেই গলায় ফাঁস, রশি ছিড়ে আহত যুবকের মৃত্যু

০২ আগস্ট ২০২২, ১০:১৯ AM
স্ত্রীর সঙ্গে সৌরভ সিকদার

স্ত্রীর সঙ্গে সৌরভ সিকদার © সংগৃহীত

কক্সবাজারের কলাতলীর ওয়ার্ল্ড বিচ হোটেলের কক্ষে এক যুবক স্ত্রীর সামনে দড়িতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে সৌরভ সিকদার নামে ওই যুবককে  উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। এ ঘটনা ঘটেছে সোমবার (১ আগস্ট) রাত ৯টার দিকে।

সৌরভ সিকদার কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং সিকদার বাড়ির মাস্টার হাসান সিকদারের ছেলে। তিনি প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর ঢাকায় আনিকা তাসনিম নামে এক নারীকে বিয়ে করে ঢাকার পান্থপথ এলাকায় থাকতেন বলে জানিয়েছেন স্বজনরা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, আত্মহত্যার চেষ্টাকালে রশি ছিঁড়ে গিয়ে আহত হন ওই যুবক। ৯৯৯ নম্বরে কল পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে মারা যান তিনি। মূল ঘটনা উদঘাটনে কাজ চলছে।

আরো পড়ুন: দরজা ভেঙে পাওয়া গেল মেডিকেল ছাত্রীর নিথর ঝুলন্ত দেহ

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভ ও আনিকা গত ১৬ জুলাই থেকে হোটেলে অবস্থান করছিলেন। পুলিশকে আনিকা জানিয়েছেন, তাকে ঘরে তোলা নিয়ে সৌরভের পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল। এ নিয়ে বাড়ির কারও সঙ্গে কথা-কাটাকাটির জেরে গলায় ফাঁস দেন সৌরভ।

বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close