মোবাইল ফোন নিয়ে বিবাদে ছুরি চালালেন বন্ধুর গলায়

৩১ জুলাই ২০২২, ০১:৫৫ PM
ফরিদপুরে মোবাইল ফোন নিয়ে দ্বন্দের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে

ফরিদপুরে মোবাইল ফোন নিয়ে দ্বন্দের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে © ফাইল ছবি

ফরিদপুরে মোবাইল ফোন নিয়ে দ্বন্দের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে পাওয়া গেছে বন্ধুর বিরুদ্ধে। শনিবার রাতে কাচারীটেক মোহাম্মদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানিয়েছেন। নিহত আকাশের বাড়ি গাজীপুরর জেলায়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তার বন্ধু ফিরোজকে (২৫) আটক করেছে পুলিশ। তার বাড়ি ফরিদপুর। ওসি জানান, আকাশ তার বন্ধু শিমুল (২২) ও ফিরোজের সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকার নবীনগর থেকে বেড়াতে আসেন ফ‌রিদপু‌রে। একপর্যায়ে মোবাইল ফোন নিয়ে কথা কাটাকা‌টি হয় তাদের।

আরো পড়ুন: অঝোরে কাঁদলেন তানভীর, বললেন- এমন কেন হলো বন্ধু!

এর জেরে ফি‌রোজ তার বন্ধুকে সঙ্গে নিয়ে আকা‌শের ওপর হামলা ক‌রে। আকা‌শের গলায় ছু‌রি ঢু‌কি‌য়ে দেয়। পরে শিমুল তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে। তারা আসলে হত্যা মামলা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?
  • ১৮ এপ্রিল ২০২৬
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ও…
  • ১৮ এপ্রিল ২০২৬
যোগ্য শিক্ষক থাকলেও ‘ভাড়া করা’ সভাপতি দিয়ে চলছে ইবির ৩ বিভাগ
  • ১৮ এপ্রিল ২০২৬