বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে কলেজছাত্রী, অতপর...

৩১ জুলাই ২০২২, ১২:২২ PM
হারাগাছ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শারাফাত হোসেন সোহাগ

হারাগাছ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শারাফাত হোসেন সোহাগ © সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় বিয়ের দাবিতে এক ছাত্রলীগ নেতার বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী (২২)। শনিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শারাফাত হোসেন সোহাগ নামের ওই নেতার বাসায় অবস্থান নেন তিনি। পরে রাতে তাকে সেখান থেকে থানায় নিয়ে গেছে পুলিশ।

ওই তরুণী রংপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী। রংপুর আইন কলেজেও পড়ছেন। সোহাগ হারাগাছ সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।

তরুণী জানান, দেড় বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। বিভিন্ন সময় শারীরিক সম্পর্কেও লিপ্ত হন। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে সোহাগ টালবাহানা শুরু করেন। তিনি জানতে পারেন সোহাগ অন্য জায়গায় বিয়ে করেছেন। উপায় না পেয়ে সোহাগের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন তিনি।

আরো পড়ুন: ট্রেনের ধাক্কায় ১১ জনের মৃত্যু, সেই কোচিং সেন্টারটি এখন তালাবদ্ধ

সোহাগের পরিবারের সদস্যরা তাকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন তরুণী। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন সোহাগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল তাকে থানায় নিয়ে যায়।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নিরাপত্তার স্বার্থে ওই তরুণীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। তিনি ধর্ষণের মামলা করেছেন। তার মেডিকেল পরীক্ষা করা হবে।

হারাগাছ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, সোহাগ হারাগাছ কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence