চাকরি না ছাড়ায় বিয়ের আড়াই মাসে স্ত্রীকে গলাকেটে হত্যা

২৮ জুলাই ২০২২, ১২:০৬ AM
রাসেল মোল্লা

রাসেল মোল্লা © ফাইল ফটো

চাকরি না ছাড়ায় বিয়ের আড়াই মাসের মাথায় নববধূ সুমি আক্তারকে গলাকেটে হত্যা করেছে স্বামী রাসেল মোল্লা। ঘটনার দুইমাস পর গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) কেরানীগঞ্জ থেকে স্বামীকে গ্রেফতার করে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল সুমিকে হত্যার কথা স্বীকার করেছেন।

সিআইডি বলছে, বিয়ের পরেও সুমি তার চাকরি চালিয়ে যাবে; এমন শর্তে বিয়ে হয়েছিলো তাদের। তবে বিয়ের পর কথা পাল্টে যায় তার শ্বশুর বাড়ির লোকজনের। চাপ দিতে থাকে চাকরি ছাড়ার। যা ছাড়তেও চেয়েছিলেন সুমি। তবে অফিসের অনুরোধে নতুন কর্মী পাওয়া পর্যন্ত তাকে থাকতে বলেন অফিসের কর্মকর্তারা।

আর এর জেরেই রাসেল সুমিকে প্রথমে মারধর, পরে ধারালো দা দিয়ে গলায় কোপ দেন। চলতি মাসের ২১ তারিখ স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান রাসেল। চাকরি সংক্রান্ত এ জটিলতা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি বলে জানায় সিআইডি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?
  • ১৮ এপ্রিল ২০২৬
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ও…
  • ১৮ এপ্রিল ২০২৬
যোগ্য শিক্ষক থাকলেও ‘ভাড়া করা’ সভাপতি দিয়ে চলছে ইবির ৩ বিভাগ
  • ১৮ এপ্রিল ২০২৬