ফেসবুকে আপত্তিকর স্ক্রিনশট ছড়ালেন কলেজছাত্র, না ফেরার দেশে ছাত্রী

২৬ জুলাই ২০২২, ১০:২৩ AM
মোরেলগঞ্জে ফেসবুকে ভুয়া চ্যাটিং স্ক্রিনশট ছড়িয়ে দেওয়ায় আত্মহত্যা করেছেন এক ছাত্রী

মোরেলগঞ্জে ফেসবুকে ভুয়া চ্যাটিং স্ক্রিনশট ছড়িয়ে দেওয়ায় আত্মহত্যা করেছেন এক ছাত্রী © প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে ফেসবুকে ভুয়া চ্যাটিং স্ক্রিনশট ছড়িয়ে দেওয়ায় আত্মহত্যা করেছেন এক ছাত্রী। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচানর অভিযোগ দুই তরুণের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা। সোমবার (২৫ জুলাই)  বিকেলে বণগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রামের সুব্রত মিস্ত্রীর অভিযোগটি গ্রহণ করে পুলিশ।

গত শুক্রবার সুব্রত মিস্ত্রীর মেয়ে উপমা মিস্ত্রী কিটনাশক পান করে আত্মহত্যা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছিল। স্থানীয় বিকে মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সে।

জানা গেছে, ঘটনার একদিন পর উপমার আত্মহত্যার কারণ হিসেবে জানা যায়, কলেজছাত্র তমাস দাস ও শৌলখালী গ্রামের শিশির বিশ্বাস ফেসবুকে উপমা সম্পর্কে আপত্তিকর কথাবার্ত ও ফেক আউডির চ্যাটিংয়ের স্ক্রীনশর্ট ছড়িয়ে দেয়।

আরো পড়ুন: ক্যাম্পাসে ছুরিকাঘাতে শাবিপ্রবি ছাত্রের নিহত— উদ্ধারকারীর বর্ণনা

এদের একজন অডিও রেকর্ড পাঠিয়ে হুমকিও দেন। বিষয়টি নজরে আসার পরে উপমার বাবা সুব্রত উপমাকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে থানায় মামলা করেন।

ওসি মো. সাইদুর রহমান বলেন, মামলায় বাগেরহাট পিসি কলেজের ছাত্র তমাস দাস ও শিশির বিশ্বাসকে আসামি করা হয়েছে। পুলিশ তাদেরকে আটকে অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬